২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ ৩ মার্চ অর্থাৎ দোল পূর্ণিমার দিন হবে। আগামী বছরের এই পূর্ণ চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণের প্রভাব সমস্ত জীব, জন্তুর উপরেই পড়ে। আগামী বছরের এই প্রথম চন্দ্রগ্রহণের কারণে তিন রাশির জীবনে একের পর এক বিপদ আসবে, অন্ধকারে ঢাকবে জীবন। ছবি- সংগৃহীত
2
6
চন্দ্রগ্রহণের প্রভাব মন থেকে শুরু করে ভাবনা, ঘুম, মানসিক উর্জা, স্বাস্থ্য, গর্ভাবস্থায় থাকা শিশু সহ একাধিক জিনিসের উপর বিশেষ করে পড়ে। আগামী বছরের দোল পূর্ণিমা তিথিতে যে চন্দ্রগ্রহণ হবে তার কুপ্রভাব মূলত ৩ রাশির উপর পড়বে। কাদের অত্যন্ত সতর্ক হয়ে চলতে হবে জেনে নিন। ছবি- সংগৃহীত
3
6
কন্যা: বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই রাশির জাতকদের সমস্যা বাড়াবে। বাড়াবে মানসিক চাপ। বারংবার বিভিন্ন কাজে বাধা পাবেন। আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। স্বাস্থ্য নিয়ে অসতর্ক হলেই বিপদ। বিভিন্ন সম্পর্কে ঝামেলা, অশান্তির সৃষ্টি হবে। ছবি- সংগৃহীত
4
6
মকর: বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে হয় পারে। কাজের জায়গায় সহকর্মীরা আপনার বিরোধিতা করবে। ষড়যন্ত্রের শিকার হবেন। হুহু করে খরচ বাড়বে। হঠাৎ চাকরি খোয়া যেতে পারে বা বদলাতে হতে পারে। ছবি- সংগৃহীত
5
6
মীন: অতিরিক্ত চিন্তা বৃদ্ধি পাবে। প্রায় হয়ে যাওয়া কাজ হয় আটকে যাবে নইলে শেষ মুহূর্তে গিয়ে পণ্ড হবে। অসুস্থতায় ভুগবেন। সব মিলিয়ে বেশ টানাপোড়েন, মানসিক অশান্তির মধ্যে সময় কাটবে। ছবি- সংগৃহীত
6
6
চন্দ্রগ্রহণের সময় ভুলেও এই কাজগুলো করবেন না। কী কী? খাবার খাবেন না, নতুন কাজ শুরু করবেন না, ঈশ্বরের মূর্তি স্পর্শ করবেন না। প্রয়োজন না পড়লে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। চুল, দাড়ি কাটবেন না। ঝগড়া, তর্ক করা এড়িয়ে চলুন। ছবি- সংগৃহীত