বিদেশি স্ট্রাইকারের খোঁজে ইস্টবেঙ্গল। এগিয়ে আসছে আইএসএল। ১৪ ফেব্রুয়ারি থেকে বল গড়াচ্ছে আইএসএলের। তার আগে বিদেশি স্ট্রাইকারের দরকার লাল-হলুদের। সেই খোঁজও শুরু করেছে।
2
11
মরোক্কো থেকে এবার আনা হয়েছিল হামিদ আহদাদকে। কিন্তু তিনি নিজেকে মেলে ধরতে পারেননি লাল-হলুদে।
3
11
সুপার কাপের পরেই তিনি ইস্টবেঙ্গল ছেড়ে চলে যান।
4
11
দিমিত্রি দিয়ামান্তাকোস নিরাশ করেন ইস্টবেঙ্গল ভক্তদের। তাঁর পরিবর্তে আনা হয়েছিল হিরোশি ইবোসুকিকে।
5
11
সেই ইবোসুকিও ব্যর্থ হন। সুপার কাপের পরেই ইবোসুকি ক্লাব ছাড়েন।
6
11
দুই স্ট্রাইকার ক্লাব ছাড়ায় গোল করার লোকের অভাব লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে।
কঙ্গোর এই তারকা স্ট্রাইকার ফুটবলমহলে 'দ্য ট্যাঙ্ক' নামে পরিচিত।
9
11
আল আহলি, আল কাদশিয়া, ওয়াইদাদ এসি-র মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
10
11
কিন্তু তিরিশ বছর বয়সি ওয়াল্টার বাওয়ালা শেষ পর্যন্ত আর ইস্টবেঙ্গলে আসছেন না। তাঁকে লাল-হলুদ ছেড়ে দেওয়ায় অনেকেই বিস্মিত। তাঁর কি চোট? খেলার মধ্যে নেই তিনি? কী কারণে ইস্টবেঙ্গল আর আগ্রহ দেখাল না, তা বলতে পারবেন দলগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিরাই। যদিও এই প্রসঙ্গে কোনও সরকারি মন্তব্য নেই লাল-হলুদের।
11
11
সূত্রের খবর, ওয়াল্টার বাওয়ালার চাহিদা যে খুব বেশি ছিল তা নয়। ইস্টবেঙ্গলে আসতে তিনি আগ্রহী ছিলেন। কিন্তু শেষপর্যন্ত কোনও এক অজানা কারণে কঙ্গোর দুর্ধর্ষ ফুটবলারের আর কলকাতার ক্লাবে আসা হচ্ছে না। অন্য স্ট্রাইকার নিয়ে ভাবনাচিন্তা করছে ইস্টবেঙ্গল।