শীতের ঝোড়ো ব্যাটিং শুরু। বড়দিনের আগেই জাঁকিয়ে ঠান্ডার আমেজ জেলায় জেলায়। পাশাপাশি ঘন কুয়াশার দাপট। বড়দিনের আবহে তাপমাত্রার পারদ আরও কমতে পারে!
2
6
আজ সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ ডিগ্রি এবং ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ভোরের দিকে আকাশে কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়লে তা কমবে।
3
6
রবিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিনদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং আজ ও আগামিকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
4
6
সোমবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
5
6
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় ঘন কুয়াশা থাকবে।
6
6
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বাংলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। পরবর্তী দু'দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।