ভোরে ঠান্ডা। বেলায় চড়া রোদ। আবার রাতে ঠান্ডা। দক্ষিণে আবহাওয়ার চিত্রটা এখন এরকমই।
2
6
রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ রয়েছে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা খানিকটা নীচে নামলেও ভয়ঙ্করভাবে পারা পতনের সম্ভাবনা নেই। আগামী ৭ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বঙ্গে।
3
6
উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকলেও চলতি সপ্তাহে তা কমবে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপটে কমবে দৃশ্যমানতা। তবে দিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মূলত পরিস্কারই থাকবে।
4
6
দক্ষিণেও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। কুয়াশার দাপট বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় কুয়াশার দাপট একটু বেশি থাকবে।
5
6
আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রাতের দিকে ২–৩ ডিগ্রি কমতে পারে।
6
6
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।