পোস্ট অফিস হল এমন একটি জায়গা যেখানে আপনি নিশ্চিত মনে টাকা রাখতে পারেন। এখানে সরকারের গ্যারান্টি থাকার জন্য আপনার টাকা একেবারে সুরক্ষিত থাকে।
2
9
অর্থমন্ত্রকের পক্ষ থেকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ঘোষণা করেছে। ফলে সেখান থেকে নতুন করে সকলের মধ্যে বিনিয়োগের উৎসাহ বেড়েছে।
3
9
প্রতি কোয়ার্টারের পর যেমন ব্যাঙ্ক থেকে সুদ পাওয়া যায়। ঠিক তেমনভাবেই পোস্ট অফিস থেকেও আপনি ভাল হারে সুদ পেতে পারেন।
4
9
বর্তমানে পোস্ট অফিস থেকে আপনি সুদ পাবেন ৪ শতাংশ। এটি এখানে করা প্রতিটি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে চালু থাকবে।
5
9
পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। এটি সিঙ্গল অ্যাকাউন্ট হিসেবে আপনি খুলতে পারেন।
6
9
যদি আপনি মনে করেন এটি জয়েন্ট হিসেবেও খুলতে পারেন। যদি বাড়ির কোনও শিশুর নামে এটি খুলতে চান তাহলে সেখানে অভিভাবকের নাম থাকতে হবে।
7
9
এখানে সুদের হার থাকবে ৪ শতাংশ করে। মাত্র ৫০০ টাকা থেকেই আপনি এটি খুলতে পারেন। এখানে টাকা রাখার কোনও সীমা নেই।
8
9
যদি হঠাৎ করে দরকার হয় তাহলে সমস্ত টাকা আপনি একবারেই তুলে নিতে পারেন। সেখানে বাড়তি কোনও সমস্যা তৈরি হবে না।
9
9
যদি কখনও আপনার ব্যালেন্স ৫০০ টাকার কম হয়ে যায় তাহলে সেখানে আপনাকে আর কোনও সুদ দেওয়া হবে না। এখানে ব্যাঙ্কের থেকে বেশি হারে সুদ পাবেন সকল স্তরের মানুষরাই।