মথুরায় সানি লিওনের নাচের অনুষ্ঠান নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তেজনার পারদ চড়ছিল। অবশেষে সাধু-সন্তদের তীব্র প্রতিবাদের মুখে নতিস্বীকার করতে বাধ্য হলেন আয়োজকরা। ব্রজভূমির পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার আশঙ্কায় ইংরেজি নতুন বছরের ওই বিশেষ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
2
6
উত্তরপ্রদেশের মথুরার একটি নামী হোটেলে ১ জানুয়ারি এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ঘটনার সূত্রপাত হয় যখন সানি লিওনের মথুরায় আসার খবরটি প্রকাশ্যে আসে। স্থানীয় সাধু সমাজ এবং বেশ কিছু ধর্মীয় সংগঠন এই আয়োজনের তীব্র বিরোধিতা শুরু করে। তাঁদের দাবি ছিল, মথুরা একটি পরম পবিত্র তীর্থস্থান। এখানে নতুন বছর উদযাপনের নামে এই ধরনের ‘অশ্লীল’ বিনোদনের কোনও জায়গা নেই।
3
6
প্রতিবাদীরা জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে অনুষ্ঠানটি অবিলম্বে বন্ধ করার দাবি জানান। পরিস্থিতি বেগতিক দেখে আয়োজক সংস্থা শেষ মুহূর্তে ইভেন্টটি বাতিল করার সিদ্ধান্ত নেয়।
4
6
হোটেল মালিক মিতুল পাঠক জানিয়েছেন, সানি লিওন একজন পেশাদার শিল্পী হিসেবেই এখানে আসছিলেন। এটি ছিল মূলত একটি ডিজে পারফরম্যান্স। সব ধরনের আইনি অনুমতি নেওয়ার পরেও তাঁরা স্থানীয় মানুষের ভাবাবেগকে ছোট করতে চান না। তাই সামাজিক শান্তি বজায় রাখতে এবং ব্রজ সংস্কৃতির মর্যাদাকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
5
6
জানা গিয়ছছে, এই অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। ৩০০ জন দর্শককে নিয়ে আয়োজিত এই ডিজে নাইটের টিকিটের দামও রাখা হয়েছিল আকাশছোঁয়া। বিভিন্ন বিভাগে দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু স্থানীয় সন্ত সমাজের আপত্তির পর সেই সব পরিকল্পনা এখন বিশ বাঁও জলে।
6
6
মথুরার ধর্মীয় নেতারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে, যদি এই অনুষ্ঠান বন্ধ করা না হয় তবে তাঁরা বড়সড় আন্দোলনে নামবেন। তাঁদের বক্তব্য, মথুরা-বৃন্দাবনের মতো পবিত্র জায়গায় ভজন ও কীর্তনের ঐতিহ্য রয়েছে, সেখানে এমন পাশ্চাত্য রীতির নাচগান ঐতিহ্যের পরিপন্থী। প্রশাসন অবশ্য এই বিষয়ে এখনও সরাসরি কোনও মন্তব্য করেনি, তবে আয়োজকদের এই স্বতঃস্ফূর্ত সিদ্ধান্তকে এলাকার শান্তি বজায় রাখার পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন অনেকে।