শীতের সময় এলে একদিকে যেমন কাশি, সর্দি ঘরে ঘরে লেগেই থাকে, তেমনই যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে সেটাও বাড়ে। বাড়ে আরও একটি জিনিস, গাঁটের ব্যথা। এই শীতে দারুণ ভুগছেন যন্ত্রণায়? বা গাঁটের ব্যথা নয়, বয়সজনিত কারণে হাঁটা চলা করতে পারেন না ঠিক ভাবে? তাহলে জেনে নিন এই ঘরোয়া টোটকায় কীভাবে কাবু করবেন সমস্যা। ছবি- সংগৃহীত
2
6
গাঁটের ব্যথা বা বয়সজনিত কারণে হওয়া যন্ত্রণা থেকে মুক্তি পেতে লাগবে রান্নাঘরের তিনটি অতি চেনা উপাদান। কী কী? জায়ফল, মধু এবং সর্ষের তেল। ছবি- এআই দ্বারা নির্মিত
3
6
এবার জায়ফলটাকে হামানদিস্তায় একদম মিহি করে গুঁড়ো করে নিন। অথবা মিক্সি বা শিলনোড়াতেও গুঁড়ো করতে পারেন। এবার জায়ফলের সমস্ত গুঁড়ো একটা বাটি বা বড় চামচে নিন। ছবি- এআই দ্বারা নির্মিত
4
6
জায়ফলের গুঁড়োর সঙ্গে দিন এক চামচ মধু। দিয়ে দিন এক চামচ সর্ষের তেল। এবার সবটা ভাল করে মিশিয়ে নিন। ছবি- এআই দ্বারা নির্মিত
5
6
এবার ওই বড় চামচ বা বাটি যাতে মিশ্রণটা বানিয়েছেন সেটাকে গ্যাসে বসান। অন্তত মিনিট দুই, তিন রাখুন। যখন এটা ভাল করে গরম হয়ে যাবে নামিয়ে নিন। ছবি- এআই দ্বারা নির্মিত
6
6
এবার এই মিশ্রণটি শরীরের যে যে গাঁটে ব্যথা সেখানে লাগান। হালকা হাতে মালিশ করতে পারেন। তবে খুব বেশি ডলবেন না। দেখবেন এই সহজ, অতি চেনা ঘরোয়া উপাদান দিয়ে করা টোটকাতেই ম্যাজিকের মতো গায়েব হবে ব্যথা। স্বাভাবিক ভাবে হাঁটতে পারবেন আবারও। ছবি- এআই দ্বারা নির্মিত