বাবা নিলাদ্রী লাহিড়ী মারা যাওয়ার মাত্র ছ'মাসের মধ্যেই মাকে হারালেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। মাত্র কিছু মাসের ব্যবধানে পরপর বাবা ও মাকে হারিয়ে শোকস্তব্ধ সম্পূর্ণা। কিছুদিন আগেই
শোনা গিয়েছিল বেশ কিছু দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নীলাদ্রি লাহিড়ী। হার্টের সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি তাঁর বাইপাস সার্জারি হয়েছিল বলে জানিয়েছেন মেয়ে সম্পূর্ণা৷ কিন্তু শেষরক্ষা আর হয়নি। ৬৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতা বেশ কিছুদিন ধরেই দেখা দিচ্ছিল অভিনেত্রীর মায়ের।
মায়ের এই চলে যাওয়ার খবর সমাজমাধ্যমে ভাগ করেছেন সম্পূর্ণা নিজেই। তাঁর লেখায় ফুটে উঠেছে 'একা' হয়ে যাওয়ার যন্ত্রণা। অভিনেত্রী বৃহস্পতিবার সমাজমাধ্যমে বাবা ও মায়ের সঙ্গে ছবি ভাগ করে লেখেন, 'তোমাদের দু'জনের বাঁধন সবসময়ই ছিল অবিচ্ছেদ্য। সারাজীবন আমি তোমাদের সেই অটুট ভালবাসা দেখে এসেছি। হয়তো সেই কারণেই বাবা চলে যাওয়ার মাত্র ছ'মাসের মধ্যেই মা তুমিও চলে গেলে। যেন বাবাকে ছাড়া তোমার এক মুহূর্তও থাকা সম্ভব ছিল না।'
সম্পূর্ণা আরও লেখেন, 'তোমাদের সন্তান হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। আমি জানি তোমরা যেখানেই আছ, শান্তিতে আছ, সুখে আছ। তোমাদের অভাব আমি প্রতিদিন অনুভব করি, যা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। হঠাৎ নিজেকে খুব একা মনে হয়। তোমাদের ছাড়া আমার জীবনটা যেন একদম শূন্য। তোমরা সবসময় আমাকে আশীর্বাদ করো, আমার পাশে থেকো আর আমাকে সঠিক পথে চলার শক্তি দিও। আমি জানি কোনও একদিন আমাদের আবার দেখা হবে। সেই দিনটির অপেক্ষায় আমি দিন গুনব।'
এর আগে বাবা নিলাদ্রী লাহিড়ীকে হারিয়ে আজকাল ডট ইন-কে সম্পূর্ণা বলেছিলেন, "কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল বাবার। কিছুদিন আগে বাইপাস হয়। আজ চেকআপ ছিল। চেকআপের সময়ও দিল না...।" বাবার হার ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন সম্পূর্ণা। বাবাকে ঘিরেই ছিল তাঁর জগৎ। আচমকা এই অঘটন ঘটায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। শোক সামলাতে পারছেন না। আবেগঘন হয়ে তিনি বলেন, "আমার সব কিছু শেষ হয়ে গেল। বাবাই আমার সব ছিল।"শোক সামলাতে পারছেন না সম্পূর্ণা৷ আবেগঘন হয়ে তিনি বলেন, "আমার সব কিছু শেষ হয়ে গেল। বাবাই আমার সব ছিল।" সেই সময় আবেগঘন হয়ে তিনি বলেছিলেন, "আমার সব কিছু শেষ হয়ে গেল। বাবাই আমার সব ছিল।"
