ধুন্ধুমার কাণ্ড চলছে 'শুভ বিবাহ'তে। সুধা ইতিমধ্যেই সন্দেহ করছে, যে তেজের পরিচয় দিয়ে বাড়িতে এসে রয়েছে সে আসল তেজ নয়। আর তাই মনে মনে চিন্তা করতে থাকে সে কীভাবে আসল তেজের পরিচয় সবার সামনে আনবে। সুধা জানে বিজ্জুই আসল তেজ। দুর্ঘটনার ফলে তার স্মৃতি মুছে গেলেও সে তেজকে চিনতে ভুল করেনি। এদিকে, নকল তেজ সেজে যে আছে তার আসল পরিচয় জানার জন্যেও মরিয়া হয়ে সে। 

 

সুধা ভাবে রেশমির বিয়ের দিনই নকল তেজের পর্দা ফাঁস করবে সে। যদি প্রস্থেটিক মেকআপ করে কেউ তেজ সেজে থাকে তাহলে জল দিলে তো সেটার উপর কোনও না কোনও প্রতিক্রিয়া হবেই, এই ভেবেই কাজটা করেই ফেলে সে। সুধা রেশমির গায়ে হলুদের জল ইচ্ছে করে ঢেলে দেয় নকল তেজের গায়ে। সবাই অবাক হলেও তেজ কিন্তু মুখ লুকিয়ে ফেলে। সুধা বারবার জল মুছে দিতে চাইলেও কিছুতেই নিজের মুখ দেখাতে চায় না তেজ। তবে কি সুধার সন্দেহই ঠিক? নকল তেজ সেজে কে এসে রয়েছে বসু মল্লিক বাড়িতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। আপাতত প্রোমো দেখেই সত্যিটা জানার জন্য  দারুণ উত্তেজিত দর্শক মহল। 

 

প্রসঙ্গত, অনেক ঘটনাচক্রে তেজকে চিনে ফেলে সুধা। এদিকে মেয়ে তরিকেও খুঁজে পায় সে। বাড়ির সবাইকে যখন সুধা খুশি হয়ে জানায় যে সে তেজকে খুঁজে পেয়েছে। তখন সবাই অবাক হয়ে যায়। কারণ তাদের কাছে তেজ এখন মৃত। সুধা জানায় বিজ্জুই তাদের তেজ। ঠিক সেই সময় তরিকে কোলে নিয়ে তেজের মতোই দেখতে একজন আসে বসু মল্লিক বাড়িতে। 

তরি তাকে বাবা বলে ডাকে। কিন্তু আঁতকে ওঠে সুধা। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না তেজের মতো হুবহু দেখতে আরও একজন মানুষ আছে। শুধু তাই নয়, সে আবার নিজেকে তেজ বলেই পরিচয় দিচ্ছে। এদিকে হাজির হয় বিজ্জূও। দু'জন একেবারে একইরকম। কে আসল তেজ? বুঝতে পারে না সুধা। মাথার মধ্যে সবটা কেমন যেন গুলিয়ে যেতে থাকে তার। 

 

এদিকে, মুখোমুখি দুই তেজ। তেজের পরিচয় নিয়ে যে বাড়িতে এসেছে সে বিজ্জুর কাছে জানতে চায় সে যে নিজেকে তেজ বলে দাবি করছে সে সুধাকে কতটা চেনে? বিজ্জু জানায় সে সুধাকে প্রাণ দিয়ে ভালবাসে। তখন অন্য তেজ বলে তাহলে সে যেন বলে সুধার সঙ্গে প্রথম কোথায় দেখা হয়েছিল? সুধা বাধা দিয়ে জানায়, বিজ্জুর কিছু মনে নেই। তখন ওই তেজ বলে ওঠে তার সবকিছুই মনে আছে। 

 

সুধা কি পারবে আসল তেজকে চিনতে? তেজের রূপে যে হঠাৎ এসেছে তার আসল পরিচয় কী? কী কারণে বসু মল্লিক বাড়িতে এসেছে সে? সম্প্রতি সামনে আসা ধারাবাহিকের নতুন প্রোমো দেখে এমনই প্রশ্ন ঘুরছে দর্শকের মনে। কী হতে চলেছে গল্পের নতুন মোড়ে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।