সকালের শুরুটা কেমন হবে, তার ওপর অনেকটাই নির্ভর করে সারাদিনের মেজাজ ও কাজের গতি। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘুম থেকে ওঠার ঠিক পরেই চোখে কী পড়ছে, তা মানুষের মানসিক অবস্থা ও জীবনের উপর গভীর প্রভাব ফেলে।
2
9
ঘুম থেকে ওঠার পর প্রথম কিছু মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কী দেখছেন, সেটাই আপনার সারাদিনের মেজাজ ও জীবনের গতিপথ অনেকটাই ঠিক করে দেয়। বিশেষজ্ঞদের মতে, সকালে কিছু জিনিস দেখা শুভ নয়। এতে ধীরে ধীরে জীবনে নানা সমস্যা বাড়তে পারে।
3
9
বাস্তু মতে, ঘুম থেকে উঠে প্রথমেই আয়না দেখা উচিত নয়। কারণ আয়না মানুষের শক্তিকে প্রতিফলিত করে। সকালে ঘুম ভাঙার পর শরীর ও মন দুর্বল থাকে। সেই সময় আয়নায় নিজের ক্লান্ত মুখ দেখলে নেতিবাচক চিন্তা বাড়তে পারে এবং আত্মবিশ্বাস কমে যেতে পারে।
4
9
নোংরা কাপড় বা এলোমেলো ঘর সকালে চোখে পড়াও অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র বলছে, নোংরা পরিবেশ নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। সকালে এমন দৃশ্য দেখলে মন অস্থির থাকে এবং কাজের প্রতি আগ্রহ কমে যায়।
5
9
বাস্তুমতে, বন্ধ বা নোংরা টয়লেটের দরজা সকালে দেখলে আর্থিক সমস্যা বাড়তে পারে। তাই সবসময় টয়লেট পরিষ্কার রাখা এবং দরজা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এতে ঘরের ইতিবাচক শক্তি বজায় থাকে।
6
9
কাঁটাযুক্ত গাছ বা শুকনো ফুল সকালে দেখা শুভ নয়। এগুলো দুঃখ, বাধা ও সমস্যার প্রতীক বলে মনে করা হয়। বাস্তু বিশেষজ্ঞরা বলেন, বাড়ির ভেতরে বা শোওয়ার ঘরের সামনে এসব গাছ বা ফুল রাখা উচিত নয়।
7
9
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ঝগড়াঝাঁটির ছবি বা ভাঙা জিনিস সকালে দেখা এড়িয়ে চলা। এগুলো মানসিক চাপ বাড়ায় এবং পারিবারিক অশান্তির কারণ হতে পারে।
8
9
বাস্তু শাস্ত্র অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে ভগবানের ছবি, সূর্যের আলো, সবুজ গাছ বা পরিষ্কার জল দেখা অত্যন্ত শুভ। এতে মন শান্ত থাকে, ইতিবাচক শক্তি বাড়ে এবং দিনটা ভাল কাটে।
9
9
বিশেষজ্ঞদের পরামর্শ, সকালে উঠে কয়েক মিনিট জানালার বাইরে আলো বা আকাশের দিকে তাকানো উচিত। এতে মন ভাল থাকে এবং শরীরেও ইতিবাচক প্রভাব পড়ে।