রাত পোহালেই শুরু হচ্ছে প্রেমের সপ্তাহ। হ্যাঁ, হ্যাঁ, ভালবাসার জন্য আলাদা দিনক্ষণ লাগে না জানা কথা। কিন্তু যখন দিন আছে, উদ্যাপন করতে ক্ষতি কী? তবে জানেন কি ৭ থেকে ১৪ পর্যন্ত চলা এই বিশেষ প্রেম সপ্তাহের কোন দিনের কী অর্থ? কবে সঙ্গীকে কী উপহার দিতে হয়? জেনে নিন। ছবি- সংগৃহীত
2
9
রোজ ডে: ৭ ফেব্রুয়ারি হল রোজ ডে। প্রেমের সপ্তাহের একটা সুন্দর শুরু। কথা অনেক সময় যা বোঝাতে পারে না, একটা ছোট্ট ফুল অনেক সময় সেটাই করে দেয়। প্রেমের জন্য লাল গোলাপ, বন্ধুত্বের জন্য হলুদ, ভাল লাগলে দিতে পারেন গোলাপি গোলাপ। সাদা হল নতুন শুরুর প্রতীক। এবার ঠিক করুন, মনের মানুষকে কোন রঙের ফুল দেবেন। ছবি- সংগৃহীত
3
9
প্রোপোজ ডে: না, ৮ ফেব্রুয়ারি মোটেই আপনাকে ফিল্মি স্টাইলে আংটি এনে মনের কথা জানাতে হবে না। বরং নিজের অনুভূতির প্রতি সৎ থাকুন। কী ভাবছেন, কী চাইছেন সেটা সঙ্গী বা মনের মানুষকে বলুন। একসঙ্গে সময় কাটান, কথা বলুন। ছবি- সংগৃহীত
4
9
চকলেট ডে: ৯ ফেব্রুয়ারি মিষ্টিমুখের দিন। মনের মানুষকে একটা চকলেট দিয়ে সাহস করে মনের কথা বলেই ফেলুন। বা রাগ, অভিমান হয়ে থাকলে এটাই কিন্তু সুযোগ মেটানোর। ছবি- সংগৃহীত
5
9
টেডি ডে: প্রেমে একটু ছেলেমানুষী না থাকলে হয়? এই দিনটা যেন তারই প্রতীক। ছোট বা বড় কোনও টেডি উপহার দিতে পারেন মনের মানুষকে। ছবি- সংগৃহীত
6
9
প্রমিজ ডে: ১১ ফেব্রুয়ারি মনের মানুষকে বা প্রিয়জনকে সেই কথাই দিন যা আপনি রাখতে পারবেন। কেবল মনের মানুষকে নয়, নিজেকেও ভালবেসে কথা দিন ভাল রাখার। ছবি- সংগৃহীত
7
9
হাগ ডে: ১২ ফেব্রুয়ারি হল মনের কথা মুখে না বলে কাজে বোঝানোর দিন। প্রিয় মানুষকে জড়িয়ে, উষ্ণতায় ভরিয়ে দিন। একসঙ্গে কিছুটা সময় কাটান, সিনেমা দেখুন বা খেতে যান কোথাও। ছবি- সংগৃহীত
8
9
কিস ডে: ১৩ ফেব্রুয়ারি হল রোম্যান্সের দিন। প্রেম দিবসের ঠিক আগেই বিশেষ কিছু প্ল্যান করে সঙ্গীকে চমকে দিতে পারেন কিন্তু! ছবি- সংগৃহীত
9
9
ভ্যালেন্টাইন্স ডে: আর অবশেষে ১৪ ফেব্রুয়ারি হল ভ্যালেন্টাইন্স ডে। এই দিনটা চেষ্টা করুন মনের মানুষের সঙ্গে সময় কাটানোর। নিজেদের মতো করে দিনটা প্ল্যান করুন। সঙ্গীর জন্য ছোটখাটো উপহার পরিকল্পনা করতে পারেন। ছবি- সংগৃহীত