চেন্নাইতে এবার এইচফাইভএনওয়ানের করাল ছায়া। ইতিমধ্যে সেখানে এর প্রভাবে মারা গিয়েছে কয়েকশো কাক।
2
9
চেন্নাইয়ের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে জারি করা হয়েছে স্বাস্থ্য বিষয়ক সতর্কতা।
3
9
ইতিমধ্যে সেখানকার বাসিন্দাদের কোনও ধরণের মৃত পাখির দেহকে ছুঁতে বারণ করা হয়েছে। এমনটা দেখলেই সরকারি দপ্তরে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
4
9
H5N1 ভাইরাস হল একটি অত্যন্ত সংক্রামক বার্ড ফ্লু ভাইরাস, যা প্রাথমিকভাবে পাখিদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। কখনও কখনও মানুষের মধ্যে গুরুতরভাবে ছড়িয়ে পড়লে শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করে।
5
9
এটি মূলত অসুস্থ পাখির লালা, মল বা নাকের নিঃসরণের মাধ্যমে ছড়ায় এবং মানুষে এর মৃত্যুর হার অনেকটা বেশি। তাই আগে থেকেই এবিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
6
9
চেন্নাইয়ের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টিকে তারা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন। সমস্ত মৃত কাকদের দেহ পরীক্ষা করা হচ্ছে।
7
9
এইচফাইভএনওয়ান একটি ইনফ্লুয়েঞ্জা জাতীয় ভাইরাস। এটি পাখিদের দেহেই সবথেকে বেশি প্রভাব বিস্তার করে। যেখানে পোলট্রি ফার্ম রয়েছে সেখানে এর প্রভাব অনেকটা বেশি থাকে।
8
9
একে অনেকটা বার্ড ফ্লু হিসেবেও অনেকে মনে করে থাকে। এটি দ্রুত ছড়িয়ে পড়ে। যদি মানুষের দেহে ছড়াল তাহলে সেখান থেকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে।
9
9
এটি মারাত্বক একটি ভাইরাস। জনবহুল এলাকায় এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আগে থেকেই সতর্ক পদক্ষেপ নিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।