বিদায়বেলায় শেষ কামড় দিচ্ছে শীত। হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে তাপমাত্রা কমতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র ফের ফিরতে পারে শীতের আমেজ।
2
6
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। কিছুদিন আগেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬–১৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
3
6
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরে তুষারপাতের সম্ভাবনা না থাকলেও কুয়াশার দাপট থাকবে।
4
6
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় অন্তত দুই ডিগ্রি কমবে তাপমাত্রা।
5
6
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ফের ১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। দার্জিলিঙে পারদ নামতে পারে ৩ ডিগ্রির ঘরেও।
6
6
শুক্রবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তার পরেই রাজ্যের শীতলতম কালিম্পং (১০ ডিগ্রি সেলসিয়াস)। দক্ষিণবঙ্গে শুক্রবার সবচেয়ে কম তাপমাত্রা ছিল বীরভূমের সিউড়ি এবং নদিয়ার কল্যাণীতে। ওই দুই শহরেই পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল।