আজকাল ওয়েবডেস্ক: ইরানি কাপ জিতল মুম্বই। সরফরাজ খান হৃদয় জিতে নিয়েছেন ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে। এই দ্বিশতরান তিনি উৎসর্গ করেছেন তাঁর ভাই মুশিরকে।
পথ দুর্ঘটনার কবলে পড়েন সরফরাজিরে ভাই মুশির। সরফরাজ তাঁর ডাবল সেঞ্চুরি উৎসর্গ করেছেন ভাইকে। ম্যাচের সেরা হয়েছেন সরফরাজ। তিনি বলছেন, ''ট্রফি গোটা দলের। কিন্তু ঘরেই প্রমিস করেছিলামস মুশিরের জন্য সেঞ্চুরি করব। এই ডাবল হান্ড্রেড ভাইয়ের জন্য।''
প্রথম ইনিংসে সরফরাজ ডাবল হান্ড্রেড করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তনুশ কোটিয়ানের লড়াকু অপরাজিত ১১৪ রান মুম্বইয়ের জয়ের পিছনে বড় অবদান রেখেছে। আট উইকেটে ৩২৯ রানে মুম্বই দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। জেতার জন্য অবশিষ্ট ভারত একাদশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৫১ রান। এি রান তোলা অবশিষ্ট ভারত একাদশের পক্ষে তোলা সম্ভব হয়নি।
১৯৯৭-৯৮ মরশুমের পরে এটাই মুম্বইয়ের প্রথম ইরানি কাপ জয়। এর আগে আটবার ফাইনালে উঠেছিল মুম্বই। কিন্তু প্রতিবারই হার মানতে হয় মুম্বইকে। দল নিয়ে দারুণ গর্বিত মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্কে রাহানে। তিনি বলেন, ''২৭ বছর পরে ট্রফি জয়ের আনন্দটাই অন্যরকম।'' ম্যাচের সেরা সরফরাজ বলেন, ''দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে খেলা দেখলে মাঠ এবং পিচ সম্পর্কে ধারণা তৈরি হয়ে যায়।''
