আজকাল  ওয়েবডেস্ক: যাত্রীকে গান গেয়ে জন্মদিনের শুভেচ্ছা ক্যাবচালকের। চালকের মধুর সুরের হিন্দি গান সমাজমাধ্যমে ভাইরাল। চালকের মধুর সুর নেটিজেনদের মন কেড়েছে। এখানেই শেষ না, কমেন্টে  অনেকে আবার লিখেছেন, জন্মদিনে তাঁরাও এরকম অভিজ্ঞতা পেতে চান। 

জন্মদিনে সকলেই  তাঁদের  কাছের মানুষদের থেকে বিশেষ উপহার আশা করে থাকেন। কিন্তু অনেক সময় ঠিক তার উল্টো ঘটে। কাছের মানুষের বদলে অচেনা মানুষদের থেকে আমরা বিশেষ এই দিনগুলিতে সারাজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা সঞ্চয় করে থাকি। ঠিক এমনই  ঘটনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে ,ক্যাবে উঠা যাত্রীর জন্মদিনে ক্যাবচালক গিটার বাজিয়ে গান করে শুভেচ্ছা জানাচ্ছেন। চালকের এই কাণ্ড নজর কেড়েছে নেটিজেনদের। এমনকি তাঁর সুরে গলে জল হয়েছেন অনেকেই।

স্বাভাবিকভাবে যাত্রীও আচমকাই অচেনা মানুষের থেকে এরকম অভিজ্ঞতা পেয়ে অবাক। এই দৃশ্যের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট হতেই তা দ্রুত ছড়িয়ে পড়েছে। হু হু করে বেড়েছে ভিউ। কমেন্টসে সকলেই চালকের প্রশংসা করেছেন।  কেউ কেউ আবার লিখেছেন, যাত্রীটির ভাগ্য ভাল।