‘ওয়েটিং ফর গডো’। স্যামুয়েল বেকেটের বিশ্বখ্যাত নাটক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী অস্থির পৃথিবীতে লেখা এই নাটক আজও সমানভাবে প্রাসঙ্গিক। ধর্ম, দর্শন, সমাজ, মনোবিশ্লেষণ এমনকী জীবনের অর্থহীনতা ও অস্তিত্বের সংকট, একাধিক স্তরে প্রশ্ন তোলে এই নাটক। এই বিশ্বখ্যাত নাটককেই বাংলায় রূপান্তর করে মঞ্চস্থ করেছেন বিশিষ্ট নাট্যকার ও পরিচালক অশোক মুখোপাধ্যায়। নাম দিয়েছেন, ‘গদাইবাবু আসছেন’।আগামী ৭ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ এই নাটক মঞ্চস্থ হবে গিরিশ মঞ্চে। মুখ্যচরিত্রে রয়েছেন গৌতম হালদার এবং লোকনাথ দে।