'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক। অতীতের ভুল স্পষ্ট হতেই হরিপ্রসাদবাবুর শ্রাদ্ধের ব্যবস্থা করল ঋষি। আর সেই কাজ করতে গিয়েই স্ত্রীর অতীত জীবন সম্পর্কে সব জেনে যাবে সে? বুঝে যাবে উজি হল হরিপ্রসাদবাবুর নিখোঁজ দুই মেয়ের একজন? 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে খবরের কাগজে বড় করে বিজ্ঞাপন বের হয়েছে যে ঋষি হরিপ্রসাদবাবুর শ্রাদ্ধের আয়োজন করছে। একই সঙ্গে জানানো হয় তার দুই মেয়ের কাছে সে ক্ষমাপ্রার্থী, ফিরিয়ে দেবে তাদের পাওনা টাকাও। সেই শ্রাদ্ধের অনুষ্ঠানের জন্য পুরনো জায়গা অর্থাৎ আসানসোলে স্ত্রীকে নিয়ে পৌঁছয় ঋষি। তখনই পুরোহিত জানান, শ্রাদ্ধের জন্য হরিপ্রসাদবাবুর একটা ছবি লাগবে। 

এরপরই প্রোমোতে দেখা যাচ্ছে, উজি সারা ঘরে আলো জ্বালিয়ে বাবার ছবি খুঁজে পায়। আর তখনই সেখানে এসে উপস্থিত হয় ঋষি। তবে কি সে এবার জেনে যাবে উজি আসলে হরিপ্রসাদবাবুর দুই নিখোঁজ মেয়ের একজন? তবে কি এবার স্ত্রীকে ভুল বুঝবে ঋষি? কারণ পুলিশের তরফে জানানো হয়েছে, তার উপর যত আক্রমণ হয়েছে সেগুলো হরিপ্রসাদবাবুর দুই প্রতিহিংসা নেওয়ার জন্য করেছে। নাকি নিশা বোনকে এবার বানিয়ে নেবে? কী ঘটে আগামীতে এই গল্পে সেটাই দেখার। 

এই প্রোমো প্রকাশ্যে আসার পরই প্রতিক্রিয়া জানিয়েছে নেটপাড়া। এক ব্যক্তি লেখেন, 'এই ধারাবাহিকে একজনই নায়িকা। নিশা। দুর্দান্ত অভিনয় করছেন শ্রুতি।'  আরেকজন লেখেন, 'এবার খেলা জমবে।' 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় সোম থেকে শনিবার পর্যন্ত সম্প্রচারিত হয়। এই এই পাঁচদিন রাত ৯টা থেকে যায়। মুখ্য ভূমিকায় রয়েছেন শ্রুতি দাস, আরাত্রিকা মাইতি। এই বিশেষ পর্বটি আগামী ৮ এবং ৯ ফেব্রুয়ারি দেখা যাবে।

প্রসঙ্গত, সম্প্রতি উজি-ঋষির মধুচন্দ্রিমার প্রোমো দেখে হাসির ধুম পড়েছিল নেটপাড়ায়। কেন? 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের সেই প্রোমোতে দেখা যাচ্ছে উজি বিমানের উইন্ডো সিটে বসে। পাশে ঋষি। দু'জনেই জানলা দিয়ে বাইরে দেখছে। কিন্তু একি! জানালায় কাচ নেই। জানলা খোলা, আর বিমান আকাশে উড়ছে! কোনও অসুবিধা ছাড়াই সেখানে বসে আছে নায়ক, নায়িকা। আবার বাস, ট্রেনের মতো উঁকি দিয়ে বাইরে দেখছে। এই দেখেই হাসি থামছে না নেটপাড়া।