'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই টিআরপি তালিকার শীর্ষ স্থান কম বেশি প্রতি সপ্তাহেই ধরে রেখেছে। একই সঙ্গে গল্পে আসছে একের পর এক চমক। সদ্যই দেখানো হয়েছে পরশুরাম এবং তটিনীর ছেলে লাট্টু গায়েব, তথা কিডন্যাপ হয়েছে। এবার কি তাদের মেয়ে পিকোরও একই দশা হবে?
সদ্যই চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের সেখানে দেখানো হয়েছে, পিকো স্কুলের কোনও এক বন্ধুর সঙ্গে কথা বলছে। জানাচ্ছে তাকে নিতে তাকে এখনও কেউ বাড়ি থেকে নিতে আসেনি। রিহান অর্থাৎ লাট্টুর কথা বন্ধু জিজ্ঞেস করতে পিকো জানায় তার ভাই এখনও বাড়ি ফেরেনি। ভাইকে কারা নিয়ে গেছে তারা এখনও জানে না। স্বাভাবিক ভাবেই পিকোকে উদ্বিগ্ন দেখায়।
অন্যদিকে দেখা যায়, পরশুরামের কাছে একটা ফোন এসেছে। জানাচ্ছে পিকোর এক বন্ধুর বাবা সে, স্কুলের সামনে থেকে ফোন করছে। সেটা শুনে পরশুরাম জানতে চায় কী হয়েছে, কেন ফোন করছে। তখন সেই ব্যক্তি জানায়, পিকো একা স্কুল থেকে বেরিয়ে, অটো করে কোথাও যাচ্ছে। সেটা শুনেই চিন্তায় পড়ে যায় পরশুরাম। সেই ব্যক্তি জানায় পরশুরামরা কেউ কেন ছুটির সময় আসেনি? জবাবে নায়ক জানায় একটু দেরি হয়ে গিয়েছে। সে আসছে এখন। কিন্তু এই ব্যক্তি জানায় এসে এখন কী হবে, পিকো তো চলে গিয়েছে। তবে কি লাট্টুর মতো, এবার পিকোও গায়েব হবে। কেউ কিডন্যাপ করে নেবে তাকে? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে।
প্রসঙ্গত, সম্প্রতি এই ধারাবাহিকের আরও একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে লাট্টুকে খুঁজে বের করতে মরিয়া পরশুরাম আর তটিনী। তারা দুষ্কৃতীদের আখড়ায় পৌঁছেছে ছেলের খোঁজে। কিন্তু কোথায় সে? সব ভোঁ ভাঁ। ছেলের খোঁজ জানতে চেয়ে দুষ্কৃতীদের বেধড়ক পেটায় পরশুরাম। এমনকী বন্দুক হাতে মাঠে নামে পড়েছে তটিনীও। নায়ককে ২৪ ঘণ্টা সময় দেয়, পাল্টা জবাবে সে জানতে চায় লাট্টুর কথা। এমন অবস্থায় ছেলেকে কি তারা উদ্ধার করতে পারবে?
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি চলতি সপ্তাহেও টিআরপি টপার হয়েছে। পরিণীতার সঙ্গে যুগ্ম ভাবে ৬.৬ নম্বর পেয়েছে। এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। 'পরশুরাম আজকের নায়ক' প্রতিদিন রাত আটটা থেকে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় রয়েছেন ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা।
